দুই ওসিসহ আট পুলিশ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পুলিশ হেফাজতে রেখে ছাতকের ব্যবসায়ী কামাল আহমদ চৌধুরীকে নির্যাতনের অভিযোগে কোতোয়ালি থানার সদ্য বদলি হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ও পরিদর্শক (তদন্ত) শ্যামল বণিকসহ আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ পুলিশ কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রোববার পুলিশ সদর দপ্তর থেকে পরিদর্শক পদমর্যাদার দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেন। এ আদেশ পেয়ে দুই কর্মকর্তার সহযোগী ছয়জনকে সাময়িক বরখাস্ত করে মহানগর পুলিশ।
বরখাস্ত হওয়া অন্য ছয়জন হলেন উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু তাহের, কনস্টেবল অধীরচন্দ্র, রাজীব কান্তি দাস, আজাদুর রহমান ও নাজমুল হোসেন।