দুই কিশোর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে নিখোঁজ দুই কিশোরকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গত বুধবার রাত ১১টার দিকে ওই দুই কিশোরকে উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায়, ১৫-১৬ বছর বয়সী দুই কিশোরের নাম মেহেদী হাসান ওরফে হিমেল ও আবিদ ওয়াসিব। তারা দুজন সিলেট বেড়াতে এসেছিল বলে জানায়। নিখোঁজের ঘটনায় আকবর শাহ থানায় একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে র্যাব তাদের উদ্ধার করে।