দুই কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধমূর্তি ভাঙচুরের অভিযোগে করা মামলায় দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
তবে বাইশারী মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) মং ছানু চাক বলেন, বাইশারী মধ্য চাকপাড়া বিহারের কিছু মূর্তি আগে থেকে ভাঙা ছিল। দুই কিশোরের বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগের বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়ার পরও পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গ্রেপ্তার দুই কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূর্তি ভাঙার কথা স্বীকার করেছে।