প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের পুকুর এবং জাফলংয়ের পিয়াইন নদ থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো তরিকুল ইসলাম (১৪) ও মোহাম্মদ আসিফ (১৭)। মাদ্রাসাছাত্র তরিকুল ইসলামের লাশ দুপুরে উদ্ধার করে মহানগর পুলিশের শাহপরান থানার পুলিশ। নগরের বালুচর এলাকার মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র তরিকুল ইসলাম খরাদিপাড়ার বাসিন্দা ফজলু ইসলামের ছেলে। শনিবার কয়েকজন বন্ধুকে নিয়ে ছাত্রাবাসের পুকুরে সাঁতার কাটতে গিয়ে সে ডুবে যায়। বেলা সাড়ে ১১টার দিকে পুকুরে লাশ ভেসে ওঠে। এদিকে জাফলংয়ের পিয়াইন নদ থেকে বেলা দেড়টার দিকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি গাজীপুরের টঙ্গী।