দুই কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ দুই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ দুটি উদ্ধার করে। মৃত দুই কিশোর হলো করাতিটোলা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র দিপু (১৪) ও ঢাকার জজ আদালতের আইনজীবীর সহকারী সুমন (১৭)। পুলিশ জানায়, ঢাকার আরমানিটোলা থেকে গত বৃহস্পতিবার লৌহজং উপজেলার হারিদিয়া গ্রামে একটি ওরসে যোগ দিতে আসে দিপু ও সুমন। ওই দিন দুপুরে দুজন পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।