প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত রোববার রাতে দুটি সোনার বারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। দুটি বারের ওজন প্রায় দুই কেজি। এর দাম প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রনি (৩৭)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, রাত সোয়া ১২টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন রনি। তাঁর সঙ্গে দুটি সোনার বার ছিল। বিমানবন্দরে এগুলো একজনকে দেওয়ার চেষ্টাকালে বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।