দুই কেজি সোনা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখায় গতকাল রোববার ভোরে সোনার দুটি বার ও আটটি বিস্কুটসহ মনীন্দ্রনাথ দত্ত (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সোনার বার ও বিস্কুটের ওজন প্রায় ২ কেজি ৩০০ গ্রাম। শালিখা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, ভোরে মাগুরা-যশোর সড়কের শালিখা থানার সামনে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মনীন্দ্রনাথের শরীর তল্লাশি করে সোনার ১০টি বার ও বিস্কুট পাওয়া যায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে।