দুই কেজি সোনাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি সোনাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা সংস্থা আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করে। ইউএনবি
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রনজিত। তাঁর বাড়ি ঢাকার নবাবগঞ্জে।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, রনজিত মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় আসেন। ট্রানজিট লাউঞ্জ অতিক্রম করার সময় শুল্ক কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে দুই কেজি সোনা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।