দুই চোর আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর পৌরসভার সিঅ্যান্ডবি এলাকা থেকে গতকাল শুক্রবার চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করে এলাকাবাসী পুলিশে দিয়েছেন। তাঁরা হলেন কাপাসিয়ার লোহাদী গ্রামের ইমন হোসেন ও ময়মনসিংহের নান্দাইলের কড়ইকান্দি গ্রামের খলিল মিয়া। পুলিশ জানায়, গতকাল ইমন একটি মোটরসাইকেল ৪০ হাজার টাকায় সিঅ্যান্ডবি বাজার এলাকায় খলিলের কাছে বিক্রির জন্য ঠিক করেন। এ সময় ওই দুই যুবকের গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা তাঁদের আটক করে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।