দুই ছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইড়মারি এলাকায় নাটোর-ঢাকা মহাসড়ক থেকে গত সোমবার রাতে দুই কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মফিদুল ইসলাম (২২) ও নাজমুল হক (২১)। মফিদুলের বাড়ি গুরুদাসপুর উপজেলার বিন্নাবাড়ী ও নাজমুলের বাড়ি ঝাউপাড়া এলাকায়। পুলিশের ভাষ্যমতে, নাজমুলের কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের নাটোর কারাগারে পাঠানো হয়েছে।