দুই ছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার জিরাব এলাকা থেকে গত বৃহস্পতিবার আরফাউল (৭) ও ইমন বাবু (৬) নামের দুই শিশু নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। আরফাউল জিরাবর চা বিক্রেতা চান মিয়ার ছেলে। ইমন একই এলাকার পোশাকশ্রমিক আইয়ুব আলীর ছেলে। তারা দুজনই জিরাব মডেল একাডেমির প্রথম শ্রেণির ছাত্র। আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।