প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় গত সোমবার সোয়া লাখ টাকাসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুরের ছিলিক ছিয়ামপুর গ্রামের হেমায়েত মোল্লা (৩০) ও তাঁর ছোট ভাই এনায়েত মোল্লা (২৬)। থানার ওসি আবদুল জলিল জানান, সদর উপজেলার গজারিয়া এলাকার বাদশা মিয়া স্ত্রী-সন্তান নিয়ে গত সোমবার কাজীপুর মেঘাই এলাকায় যমুনা নদীর ভাঙন দেখতে আসেন। সন্ধ্যায় ফেরার পথে তিন ছিনতাইকারী বাদশার স্ত্রী জোছনা খাতুনের কাছে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে দেড় লাখ টাকা ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।