দুই জঙ্গির মৃতদেহ আঞ্জুমান মুফিদুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পান্থপথে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করছে। ছবি: হাসান রাজা
রাজধানীর পান্থপথে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করছে। ছবি: হাসান রাজা

রাজধানীতে পৃথক ঘটনায় গত ২৪ মার্চ সন্ধ্যায় বিমানবন্দর এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে ও ১৫ আগস্ট পান্থপথে নিহত দুই জঙ্গির লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের উপস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকা লাশ দুটি হস্তান্তর করা হয়। এরপর জুরাইন কবরস্থানে দাফনের জন্য লাশ দুটি নিয়ে যায় আঞ্জুমান। লাশ হস্তান্তরের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ। 

আঞ্জুমান সূত্র জানায়, অজ্ঞাতনামা (২২) ও সাইফুল (২১) নামের দুজনের লাশ দুটি জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
এর আগে গত ২৪ মার্চ বিমানবন্দর এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ও গত ১৫ আগস্ট কলাবাগান পান্থপথে বোমা বিস্ফোরণে নিহত হয় দুই জঙ্গি। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল।