প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলের নিচতলা থেকে শক্তিশালী দুটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল।
এদিকে আতিয়া মহল থেকে গত সোমবার উদ্ধার করা দুই জঙ্গির লাশের ময়নাতদন্ত শেষে সিলেট নগরের মানিকপীর কবরস্থানে গতকাল মঙ্গলবার বিকেলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল বিকেলে র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্বিতীয় দিনের মতো তল্লাশি চালিয়ে ওই দুটি আইইডি বোমা উদ্ধার করা হয়। নিরাপদে স্থানান্তর করে নিষ্ক্রিয় করা হয়েছে।
আতিয়া মহলের পাশের পাঠানপাড়ায় গতকাল বিকেল সাড়ে পাঁচটায় সংবাদ সম্মেলন করে র্যাব-৯-এর অধিনায়ক লে. কর্নেল আবু হায়দার মোহাম্মদ আজাদ আহমদ আরও বলেন, আর কিছু পাওয়া যায়নি।