দুই জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহর ও কালীগঞ্জ উপজেলা থেকে গতকাল বুধবার সকালে জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি পারকুখরালী গ্রামের বাসিন্দা আমিরুল সরদার ও কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির কুশুলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সালাউদ্দীন আহমেদ।