দুই জেলায় গ্রেপ্তার ৩৫
মানিকগঞ্জ ও সুনামগঞ্জে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে সাতক্ষীরায় একটি কালীমন্দিরে হামলা চালিয়ে পাঁচটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির পাঁচ কর্মীসহ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা মামলায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ হাসান জুনেদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আকবর আলী ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী সর্বজনীন কালীমন্দিরে পাঁচটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় হরিঠাকুর, মনসা, শীতলা, পঞ্চানন ও সরস্বতীর প্রতিমা ভাঙচুর করা হয়।