দুই জেলায় গ্রেপ্তার ৭০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা ও ঝিনাইদহ থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের পাঁচজন কর্মীসহ ৪৯ জন এবং ঝিনাইদহে বিএনপির এক নেতাসহ ২১ জন।
সাতক্ষীরার ৪৯ জনকে গ্রেপ্তার করা হয় শুক্রবার রাত থেকে শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে। আর ঝিনাইদহের ২১ জনকে গতকাল শনিবার ভোরে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আছেন শৈলকুপা পৌর বিএনপির সহসভাপতি ঠান্ডু মিয়া (৪০)। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক শেখ এমদাদ হোসেন এবং ঝিনাইদহ পুলিশ কন্ট্রোলরুমে কর্মরত শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।