দুই জেলায় দুজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার রামপুর গ্রাম থেকে গতকাল সোমবার এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেমতাবাদ গ্রামের একটি পুকুর থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শাল্লার রামপুর গ্রামে উদ্ধার হওয়া লাশটি আফরোজা বেগমের (২২)। তিনি ওই গ্রামের নুরুল আমিনের মেয়ে। পুলিশ জানায়, নুরুল আমিন গতকাল
সকালে হাওরে মাছ ধরতে যান। সকাল আটটার দিকে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে তিনি মেয়েকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে আড়ার সঙ্গে তাঁর মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান।
কসবা উপজেলার নেমতাবাদ গ্রামের একটি পুকুর থেকে গতকাল দুপুরে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।