দুই জেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের গহিনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার সময় দুজন জেলেকে গ্রেপ্তার করেছেন সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা। গতকাল সোমবার বেলা দুইটার দিকে সুন্দরবনের সাপখালী খাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা জেলেরা হলেন শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের শাহাজুদ্দীন শেখ ও তাঁর ভাই ইসরাফিল শেখ। সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের টিম লিডার কৈখালী স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। ফলে ১ জানুয়ারি থেকে সুন্দরবনের নদ-নদী ও খালে কাঁকড়া ধরা নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বেলা দুইটার দিকে টহল দেওয়ার সময় সুন্দরবনের সাপখালী খাল থেকে দুজন জেলেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে ২০ কেজি কাঁকড়া, তিনটি নৌকা ও জাল পাওয়া যায়।