প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে উপজেলার বেলাই বিল থেকে প্রায় এক লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান এ দণ্ডাদেশ দেন। উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুপুরে ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান পুলিশ নিয়ে বক্তারপুর ও জাঙ্গালীয়া এলাকা-সংলগ্ন বেলাই বিলে অভিযান চালান। খবর পেয়ে বিলে প্রায় জাল ফেলে রেখে জেলেরা পালিয়ে যান। একই অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ও বিলের খালে বাঁধ দিয়ে বাধা সৃষ্টি করার অপরাধে দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন হারে জরিমানা ও বাঁধটি মুক্ত করেন।