দুই টন পলিথিন জব্দ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন গুদামজাত করার দায়ে চার প্রতিষ্ঠানকে ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ও মাহমুদা আক্তারের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর, বরিশাল কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, বাজার রোড এলাকায় মেসার্স রাজ্জাক কমপ্লেক্সের নিচতলার চারটি গুদাম থেকে প্রায় দুই টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।