দুই টন সার জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় ভোলা খাল থেকে প্রায় দুই মেট্রিক টন (৩২ বস্তা) সার জব্দ করেছে কোস্টগার্ড। বরিশাল থেকে আসা ইমা নামের একটি কার্গোজাহাজ থেকে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে সারভর্তি বস্তাগুলো জব্দ করা হয়। এসব সার নকল বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত বস্তাগুলোর মধ্যে ইউরিয়া আছে ২৭টি বস্তায়, বাকিগুলোতে টিএসপি। সার বণ্টনের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নাজির আবদুল মান্নান ও কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীরের ভাষ্য, এক জেলার সার অন্য জেলায় ঢুকতে পারবে না। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাশ্বের আলী বলেন, কোনো মালিক কাগজপত্র দেখাতে না পারলে এসব সার আদালতে হস্তান্তর করা হবে।