দুই ডাক কর্মকর্তাসহ তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে মৃত ব্যক্তির স্থায়ী আমানতের ৩০ লাখ টাকা আত্মসাতের দায়ে দুই ডাক কর্মকর্তাসহ তিনজনকে পাঁচ বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজার প্রধান ডাকঘরের সাবেক সহকারী পোস্টমাস্টার নুরুল আবছার, সাবেক পোস্টাল লেটার নূর মোহাম্মদ ও মৃত ব্যক্তির ভাই মো. কায়সার। এঁদের মধ্যে কায়সার পলাতক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় ঘোষণা করেন।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, কক্সবাজার সদর এলাকার নুরুল আলম কক্সবাজার প্রধান ডাকঘরে স্থায়ী আমানত হিসেবে ৩০ লাখ টাকা রাখেন। তাঁর মৃত্যুর পর তাঁর ভাই ভুয়া প্রতিনিধি দেখিয়ে আসামিদের পরস্পর যোজসাজশে টাকাগুলো আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক খলিলুর রহমান বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি মামলা করেন। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। আদালত পলাতক আসামি কায়সারের কাছ থেকে ৩০ লাখ টাকা আদায় করে মৃত নুরুল আলমের পরিবারকে দেওয়ার জন্য কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।