দুই ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শুক্রবার শীর্ষ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাহ আলম ও সহকারী উপপরিদর্শক মো. আরশাদের নেতৃত্বে উপজেলার হোয়াইক্যং বাসস্টেশনের কেরুনতলি এলাকার মো. সেলিম ওরফে সলিম্মা ডাকাত (২৮) ও নয়াপাড়া শরণার্থী শিবিরের নুরুল আলমকে (২৭) গ্রেপ্তার করা হয়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি