দুই ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাটে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাদের উপজেলার টগরাইহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলো সদর উপজেলার জোতগোবর্ধন এলাকার শহিদুল ইসলাম ওরফে বাবু ও রৌমারী বাজার এলাকার উমর ফারুক। পুলিশ জানায়, গত শনিবার রাজারহাটের বাজেমুজরাই এলাকার মাইনুল ইসলামের বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় পরদিন গৃহকর্তা ডাকাতির অভিযোগে মামলা করেন। রাজারহাট থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ওই ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল দুপুরে বাবু ও ফারুককে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রাম অফিস|