দুই তরুণ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশ ৭৭ লাখ টাকাসহ গতকাল রোববার সকালে মো. সবুজ (২৮) ও শাহিনুর রহমান (২৯) নামের দুই তরুণকে আটক করেছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুজ্জামান চৌধুরী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পৌর শহরের খেতাবমোড়ে সকালে তাঁর দল একটি মাইক্রোবাস আটক করে। এরপর মাইক্রোবাসের চালক শাহিনুর ও যাত্রী সবুজকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় দুজনের কথাবার্তা অসংলগ্ন মনে হলে একপর্যায়ে সবুজ জানান যে তাঁদের কাছে ১৩ লাখ টাকা আছে। কিন্তু মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে সব মিলিয়ে ৭৭ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। টাকাগুলো হুন্ডির বলে সন্দেহ করা হচ্ছে।