দুই তরুণ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভারতীয় মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটক যুবকেরা হলেন শেরপুর শহরের গরুহাটি এলাকার আশীষ চন্দ্র গোল ও শেরপুর সদরের চৈতনখিলা গ্রামের মো. আবদুস ছাত্তার। পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় ১৭ বোতল ভারতীয় মদ নিয়ে যাওয়া সময় উপজেলার কালাকুমা গ্রামে নাকুগাঁও ইমিগ্রেশনের পুলিশ দুই যুবককে আটক করে। রাতেই তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। গতকাল বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।