প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গায় মুঠোফোন টাওয়ারের ১০২টি ব্যাটারিসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত সোমবার রাতে ভাঙ্গার মুনসুরাবাদ গ্রামে একটি বেসরকারি মুঠোফোন কোম্পানির টাওয়ারের ১৮টি ব্যাটারি চুরি হয়। ওই রাতে ভাঙ্গা থানার পুলিশ মুনসুরাবাদ এলাকা থেকে মাহাবুব হাওলাদারকে গ্রেপ্তার করে। পরে মাহাবুবের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল ভোরে ফরিদপুর শহর থেকে হারুন শেখ নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়।