দুই তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের কাউন্সিলপাড়া থেকে গত রোববার সন্ধ্যায় চারটি গুলি ও সাত বোতল ফেনসিডিলসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার তরুণেরা হলেন কাউন্সিলপাড়ার মো. রাশেদ (২১) ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি এলাকার রাসেল মল্লিক (২২)। গোয়েন্দা পুলিশের ওসি ইমাউল হক বলেন, ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাশেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় দুটি পিস্তল ও দুটি বন্দুকের গুলি এবং ৭ বোতল ফেনসিডিলসহ ওই দুজনকে আটক করা হয়। দুজনই মাদক ব্যবসায়ী। ওই ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।