দুই তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কানইর গ্রামের গৃহবধূ রেশমা বেগম হত্যার ঘটনায় আরও দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তরুণেরা হলেন কানইর গ্রামের মোহাম্মাদ শেখের ছেলে আক্কাছ শেখ (২০) ও মীরের গট্টি গ্রামের আরজু শেখের ছেলে আলমাস শেখ (১৯)। গত বৃহস্পতিবার রাতে ওই দুই গ্রামে অভিযান চালিয়ে ওই দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার সকালে নিহতের ভাশুরের ছেলে সাব্বির শেখকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার গট্টি ইউনিয়ন কানাইর গ্রামের একটি ধানখেত থেকে গৃহবধূ রেশমা বেগমের গলাকাটা লাশ উদ্ধার
করা হয়।