প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক নারীর অশ্লীল ভিডিও মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গতকাল দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন বিমল চন্দ্র দাস (৩০) ও সুজন চন্দ্র দাস (২৭)। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বিমল চন্দ্র দাস ওই নারীর অশ্লীল ভিডিও ধারণ করেন। এ ভিডিও পরে সবার মুঠোফোনে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নারীর পরিবারের নজরে এলে তাঁরা সিরাজদিখান থানায় জানান। পরে পুলিশ ওই দুই তরুণকে গ্রেপ্তার করে। সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।