দুই তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে ৪৫০ বোতল ফেনসিডিলসহ সাংবাদিক নামধারী দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তাঁদের ব্যবহৃত দৈনিক যুগান্তর-এর স্টিকার লাগানো ডিএক্স করলা নামের একটি প্রাইভেট কার। গতকাল রোববার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার গড়াই সেতুর কামারখালী টোল ঘরের কাছ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তারেক হোসেন (২৫) ও আরাফাত হোসেন (২৫)। তাঁরা দুজনই লক্ষ্মীপুর জেলার সদর থানার দত্তপাড়া মহল্লার বাসিন্দা ও সম্পর্কে চাচাতো ভাই। এ সময় তারেকের কাছ থেকে দৈনিক যুগান্তর ও নিউজ টুডের পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।