প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই তরুণীকে উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উত্তর ভাদিয়ালী সীমান্ত থেকে তাঁদের উদ্ধার করা হয়। কলারোয়ার মাদরা বিজিবি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম বলেন, গতকাল সকালে এক যুবকের সঙ্গে দুই তরুণীকে সীমান্তের জিরো পয়েন্টের আশপাশে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়। তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করার সময় পাচারকারী কৌশলে পালিয়ে যায়। পরে প্রলোভনে পড়ে তরুণীরা পাচার হয়ে যাচ্ছিলেন—নিশ্চিত হয়ে তাঁদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়। কলারোয়া থানার ওসি ইমদাদুল হক শেখ বলেন, উদ্ধার হওয়া তরুণীদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।