দুই তরুণী ও এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন ও মুগদায় দুই তরুণী এবং দক্ষিণ কমলাপুরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, পল্টনের চামেলীবাগ এলাকার গ্রিনপিচ অ্যাপার্টমেন্টের সপ্তম তলা থেকে গৃহকর্মী জেসমিন বেগম ফরিদার (১৮) লাশ উদ্ধার করে পুলিশ। আর মুগদার উত্তর মানিকনগর এলাকার একটি বাসা থেকে শাহনাজ (১৮) নামের এক পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শাহনাজের বাড়ি ভোলা সদর উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। তিনি উত্তর মানিকনগর এলাকার একটি বাসায় তাঁর ছোট বোনকে নিয়ে ভাড়া থাকতেন।
পল্টন থানার এসআই সেলিম আকন্দ প্রথম আলোকে বলেন, ফরিদা চার বছর ধরে ডা. জাকির হোসেন আকন ও হাসনাৎ জাহানের বাসায় কাজ করতেন। শুক্রবার রাতে ওই বাসায় ফরিদা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মুগদা থানার এসআই ফজলুল হক খান শাহনাজের বাসার মালিক শমসের আলীর বরাত দিয়ে জানান, শুক্রবার রাত দুইটার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দক্ষিণ কমলাপুরে কীটনাশক পান করে মোমেনা বেগম (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মোমেনার স্বামী মোহাম্মদ আল আমিন বলেন, তিনি পেশায় তেলাপোকা ও ইঁদুর মারার ওষুধ বিক্রেতা।