দুই তরুণের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় গরু বোঝাই করা ট্রলার জোর করে হাটে নেওয়ার সময় দুই তরুণকে আটক করেছে নৌ-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাস করে সাজা দেন। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশের উপপরিদর্শক আবু তাহের খান বলেন, শীতলক্ষ্যা নদী দিয়ে সিরাজগঞ্জ থেকে গরু বোঝাই করা একটি ট্রলার আসছিল। এ সময় সদর উপজেলার চর সৈয়দপুর হাটের ইজারাদারের নিয়োগ করা লোকজন একটি ট্রলার নিয়ে জোর করে ট্রলারটি আটকে তাঁদের হাটে গরু নেওয়ার চেষ্টা করেন। ট্রলারের ব্যাপারীরা এতে রাজি না হলে ইজারাদারের লোকজন তাঁদের মারধর করেন। নৌ-পুলিশের টহল দল হাতেনাতে রাসেল আহমেদ (২৪) ও আল-আমিন (২৬) নামের দুজনকে আটক করে।
পরে নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম আলী বেগ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুজনকে এক মাস করে সাজা প্রদান করেন।