দুই তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলায় গত সোমবার ও মঙ্গলবার দুটি বিল থেকে আবদুল মমিন (১৯) ও ইছাহাক আলী (১৮) নামের দুই তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। মমিন উপজেলার চৌমহনী গ্রামের আফাজ উদ্দীনের ছেলে এবং ইছাহাক উপজেলার কৃষ্ণসদা গ্রামের ইউসুফ আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত থেকে ওই দুজন নিখোঁজ ছিলেন। তাঁরা দুজনই ভারতে গরু আনতে গিয়ে আর বাড়ি ফেরেননি। সোমবার বিকেলে সাপাহার সীমান্তের ২৩৮ নম্বর পিলার এলাকার বসুমিধা বিলে মমিনের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ পরে লাশ উদ্ধার করে। এ ছাড়া মঙ্গলবার দুপুরে ২৩৭ নম্বর পিলার এলাকায় ইছাহাকের ভাসমান লাশ দেখে স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেয় এলাকাবাসী। বিজিবি ক্যাম্প থেকে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।