দুই দম্পতিসহ গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ শহরে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই দম্পতিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাব্বির রহমান (৩২) ও তাঁর স্ত্রী রুমি আক্তার (২৮), লিটন দাস (৩০) ও তাঁর স্ত্রী বীথি দাস (২১), মেহেদী হাসান (২৮) এবং গোলাম ছাব্বির খান (৩২)। ডিবির ভাষ্যমতে, তাঁরা সবাই মাদক ব্যবসায়ী। তাঁদের কাছ থেকে ১৫৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুজুর রহমান এই তথ্য জানান।