দুই দল ডাকাতের 'গোলাগুলিতে' নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে এ তথ্য জানান।
এই দুজন হলেন পাভেল (২৮) ও সবুজ (২৫)।
পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফরিদপুর বাইপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আজ ভোররাত চারটার দিকে এই দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ওই দুজনের মৃত্যু হয়। তাদের দুজনের মাথাতেই গুলির চিহ্ন ছিল।