দুই দল 'ডাকাতের' গোলাগুলিতে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে দুই দল ‘ডাকাতের’ মধ্যে গোলাগুলিতে মজনু (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, মজনু জলদস্যু মজনু বাহিনীর প্রধান ছিলেন।
রামগতি থানার ওসি ইকবাল হোসেন বলেন, চর রমিজ ইউনিয়নের চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের অদূরে সোমবার রাতে দুই দল ডাকাতের মধ্যে (মজনু গ্রুপ ও ফকিরা গ্রুপ) গোলাগুলি হয়। ওই সময় মজনু গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।