দুই দিঘিসহ ৩০ একর বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শতকের আশির দশকের শেষের দিকে বাউনিয়া বাঁধ এলাকায় গৃহহীন মানুষের জন্য প্রায় আড়াই হাজার ঘর তৈরি করে গৃহায়ণ কর্তৃপক্ষ। সঙ্গে বাসিন্দাদের পানির চাহিদা মেটাতে খনন করা হয় দুটি দিঘি। এখন সেই দিঘির একটি প্রায় ভরাট করে ফেলা হয়েছে (ইনসেটে)। অন্যটি ঘিরে গড়ে উঠেছে কয়েক শ বস্তিঘর। ছবি দুটি গতকাল মঙ্গলবার দুপুরে তুলেছেন মামুনুর রশীদ

মিরপুর ১১ নম্বর সেকশনের বাউনিয়া বাঁধসংলগ্ন এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দুটি দিঘিসহ ৩০ একর জায়গার পুরোটা দখল করে গড়ে উঠেছে কয়েক শ বস্তিঘর, দোকান, রিকশা গ্যারেজ ও ব্যবসাপ্রতিষ্ঠান।
গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে, গত শতকের আশির দশকের শেষের দিকে বাউনিয়া বাঁধ এলাকায় গৃহহীন মানুষের জন্য প্রায় আড়াই হাজার ঘর তৈরি করে দেয় তারা। এর সঙ্গে বাসিন্দাদের পানির চাহিদা মেটাতে খনন করা হয় দুটি দিঘি। এখন সেই দিঘির একটি প্রায় ভরাট করে ফেলা হয়েছে। আরেকটি ঘিরে চলছে দখলের প্রক্রিয়া। দিঘি দুটির চারপাশে গড়ে ওঠা বাঁশ-কাঠের ঘরগুলো রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। পানিতে ডুবে থাকা বাঁশের খুঁটির ওপর কাঠের পাটাতন, টিনের বেড়া ও ছাউনি দিয়ে তৈরি এই ঘরগুলোর মধ্যে বেশ কয়েকটি দোতলা ঘরও রয়েছে।
গতকাল মঙ্গলবার বাঁধ এলাকা ঘুরে দেখা যায়, বাজার রোড ধরে একটু এগিয়ে বাঁ পাশে গড়ে উঠেছে একটি রিকশা গ্যারেজ। এর পাশেই সারিবদ্ধভাবে আছে দুটি ভাতের হোটেল, সেলুনসহ বেশ কয়েকটি মুদিদোকান। এগুলোর পেছনেই রয়েছে বৃত্তাকার আয়তনের প্রথম দিঘিটি। রিকশা গ্যারেজের পাশ থেকে সরু পথ দিয়ে নিচের দিকে নামতে দেখা গেল, জলাশয়ের অন্তত ২০ ফুট ভেতর পর্যন্ত মাটি ভরাট করে সেখানে বড় ঘর তৈরির তোড়জোড় চলছে। এর জন্য বাঁশের কাঠামো তৈরি ও মেঝে সমতল করার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ঘর তৈরির কাজ তদারকিতে থাকা গোলাম হোসেন নামের এক ব্যক্তি জানান, আবর্জনা ফেলে তিনি এখানে ঘর তৈরির জায়গা বানিয়ে নিয়েছেন।
গোলাম হোসেনসহ সেখানে অবস্থানরত আরও কয়েকজন বললেন, বাঁধের এই অংশ পুকুরপাড় বস্তি নামে পরিচিত। এখানে যাঁরা রাজনৈতিকভাবে প্রভাবশালী ও সামর্থ্যবান, তাঁদের অনেকেই এ রকম ঘর তৈরি করে ভাড়া দেন। দেখা গেল, এসব অবৈধ বসতির কারণে দিঘিটির চারপাশ থেকে সংকুচিত হয়ে এসেছে। মাঝে তেমন পানি নেই।
এখান থেকে বাজার রোড ধরে আরেকটু এগিয়ে অপেক্ষাকৃত বড় দিঘিটি চোখে পড়ল। বর্ষার পানিতে সেটি পরিপূর্ণ। সেখানেই দিঘির প্রায় কয়েক ফুট ভেতরে বাঁশের ওপর দাঁড়িয়ে আছে একটি আসবাবের দোকান। দোকানের মালিক বলে পরিচয় দেওয়া আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তি জানালেন, পাঁচ বছর আগে তিনি এই দোকানটি করেছেন। এই দিঘির পাড়ে তাঁর আরও পাঁচটি ঘর রয়েছে। তিনি ওই ঘরগুলো থেকে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা করে ভাড়া পান।

গত শতকের আশির দশকের শেষের দিকে বাউনিয়া বাঁধ এলাকায় গৃহহীন মানুষের জন্য প্রায় আড়াই হাজার ঘর তৈরি করে গৃহায়ণ কর্তৃপক্ষ। সঙ্গে বাসিন্দাদের পানির চাহিদা মেটাতে খনন করা হয় দুটি দিঘি। এখন সেই দিঘির একটি প্রায় ভরাট করে ফেলা হয়েছে (ইনসেটে)। অন্যটি ঘিরে গড়ে উঠেছে কয়েক শ বস্তিঘর। ছবি দুটি গতকাল মঙ্গলবার দুপুরে তুলেছেন মামুনুর রশীদ
গত শতকের আশির দশকের শেষের দিকে বাউনিয়া বাঁধ এলাকায় গৃহহীন মানুষের জন্য প্রায় আড়াই হাজার ঘর তৈরি করে গৃহায়ণ কর্তৃপক্ষ। সঙ্গে বাসিন্দাদের পানির চাহিদা মেটাতে খনন করা হয় দুটি দিঘি। এখন সেই দিঘির একটি প্রায় ভরাট করে ফেলা হয়েছে (ইনসেটে)। অন্যটি ঘিরে গড়ে উঠেছে কয়েক শ বস্তিঘর। ছবি দুটি গতকাল মঙ্গলবার দুপুরে তুলেছেন মামুনুর রশীদ

এই দিঘির চারপাশ থেকে গড়ে ওঠা ঘরগুলো বেশ ঝুঁকিপূর্ণ। পশ্চিম পাড়ের এমন একটি ঘরের বাসিন্দা দিলজান বেগম বলেন, পানির নিচে বাঁশের খুঁটিগুলো দুর্বল হয়ে পড়ায় একটু বাতাসেই ঘর নড়ে ওঠে। নিচে পানি থাকায় ভয়টা একটু বেশিই লাগে।
অবশ্য গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান দাবি করেন, দিঘি ঘিরে তৈরি করা এসব দখল উচ্ছেদে প্রায়ই অভিযান চালানো হয়। কিন্তু অল্প সময়ের মধ্যে পরিস্থিতি আবার আগের মতো হয়ে যায়।
আখতারুজ্জামান বলেন, বাউনিয়া বাঁধসংলগ্ন ৩০ একর জায়গায় ছিন্নমূল মানুষদের পুনর্বাসনের একটি আবাসন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ১০ হাজার ফ্ল্যাট তৈরির বিষয়টি এখন অনুমোদনের অপেক্ষায়। ফ্ল্যাটের আয়তন হবে সর্বোচ্চ সাড়ে পাঁচ শ বর্গফুট। প্রকল্পের কাজ শুরু হলে এখানে কেউ থাকতে পারবে না।
গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে, বাঁধের দুই পাশে ২ হাজার ৬০০ বাস্তুহারার জন্য ছয়তলার নয়টি ভবন নির্মাণ করা হবে। বরাদ্দ পাওয়া ব্যক্তিরা দৈনিক কিস্তির ভিত্তিতে এসব ফ্ল্যাটের মালিক হতে পারবেন। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি টাকা। পরিকল্পনায় এই দিঘিগুলো যেভাবে ছিল, সেভাবে রাখা হবে বলে বলা হচ্ছে। তৈরি করা হবে একটি খেলার মাঠও।