দুই দিন পর চালকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলার দক্ষিণ বেজোড়া এলাকায় করতোয়া নদী থেকে এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর গতকাল রোববার তাঁর লাশ পাওয়া গেল।
নিহত ব্যক্তির নাম নৃপেন চন্দ্র বর্মণ। তাঁর বাড়ি বগুড়া শহরের ফুলবাড়ী-মগলিশপুর এলাকায়। ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় আটক চারজনের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃপেনের লাশ উদ্ধার করা হলো।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, নৃপেন গত শুক্রবার বাসা থেকে ইজিবাইক নিয়ে বের হন। ওই রাতে ফুলবাড়ী এলাকা থেকে তাঁর গাড়িতে যাত্রীবেশে ছিনতাইকারীরা ওঠে। পরে নৃপেনকে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে যায় ছিনতাইকারীরা।