দুই দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ থাকার দুই দিন পর ফরিদপুরের ভাঙ্গায় এক রংমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার কালামৃধা ইউনিয়নের নয়াকান্দা গ্রামের ভাঙ্গা ও রাজৈর উপজেলার সীমান্তবর্তী ছোট কুমার নদ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই রংমিস্ত্রি নাম সজীব মাতুব্বর (১৭)। সে একই ইউনিয়নের দেওড়া গ্রামের দবির মাতুব্বরের ছেলে।