দুই দিনেও মামলা হয়নি, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় প্রতিপক্ষের গুলিতে নেছারুল করিম (৩৬) নামের এক যুবক নিহত হওয়ার দুই দিন পরও থানায় কোনো মামলা হয়নি। গতকাল সোমবার ভোররাতে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নুরুল আবছার (৩৫) নামের এক যুবককে আটক করেছে।

মহেশখালী থানার পরিদর্শক মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, গতকাল সকাল নয়টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে গতকাল বিকেল সাড়ে তিনটা পর্যন্ত থানায় কোনো মামলা করেনি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, নেছার হত্যার ঘটনার সঙ্গে কারা জড়িত, তা বের করার জন্য আটক আবছারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

এলাকার আধিপত্য বিস্তার ও দিলদার হত্যার জের ধরে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ায় গত রোববার বিকেলে প্রতিপক্ষের লোকজনের গুলিতে নেছার নিহত হন।