দুই দিনেও রহস্য উদ্ঘাটিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুরে গুলিতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল জলিল নিহত হওয়ার পর ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশ। এ ছাড়া ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেনও গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু দুই দিনেও ঘটনার মূল রহস্য উদ্ঘাটিত হয়নি।
গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রায়পুর থানার মূল ফটকের কাছে রাস্তার পাশের একটি চায়ের দোকানে গুলিবিদ্ধ হন এএসআই আবদুল জলিল। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে তিনি মারা যান। তিনি লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইনসের আর্মস ব্রাঞ্চে (অস্ত্র শাখা) কর্মরত ছিলেন। এ ঘটনায় রায়পুর থানার এসআই জহিরুল হক শুক্রবার অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে একটি মামলা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির প্রধান গতকাল ঘটনাস্থল পরিদর্শনের সময় চায়ের দোকানদার দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলেমান চৌধুরী। তিনি দাবি করেছেন, মামলার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না।