দুই দোকানিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁ জাদুঘর) প্রধান ফটকের সামনের খাবারের দোকানে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও পণ্যের মোড়কে মূল্য না থাকায় দুই দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনাকারী ইউএনও শাহীনুর ইসলাম বলেন, গতকাল সরেজমিনে অভিযোগের সত্যতা পেয়ে মাস্টার ফাস্টফুড অ্যান্ড কফি হাউস ও একুশে ফাস্টফুড নামে দুই দোকানের মালিককে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।