দুই দোকানে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে দুটি দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে রাজশাহী ভবনের সামনে ইব্রাহীম মোটরস ও নিউ আলিম ব্যাটারি নামের দুটি দোকানে এ ঘটনা ঘটে। মালিকদের দাবি, দোকান দুটি থেকে প্রায় ৩৭ লাখ টাকার মালামাল খোয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সকালে নগরের বোয়ালিয়া থানায় পৃথক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বোয়ালিয়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুস্তাফিজার রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।