দুই নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরে দুই নবজাতক ও ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে এক গাড়িচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনের সড়ক থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বাজারের ব্যাগে ভর্তি নবজাতকের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ইয়াকুব আলী (২৪) নামের একজন ব্যক্তিগত গাড়িচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকেলে কোটচাঁদপুর উপজেলার এ্যাড়ান্দা গ্রামের একটি পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। ইয়াকুব আলী মাগুরার মোহাম্মদপুর থানার ডুমুরশিয়া গ্রামের শামছুল খাঁর ছেলে। ইয়াকুব বুধবার ঢাকা থেকে নিখোঁজ হন।