দুই নবজাতকের মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকার ড্রেন থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে।
কোতোয়ালি থানার পুলিশ বলেছে, সকাল থেকে মিটফোর্ড হাসপাতালসংলগ্ন ঢাকা ক্লিনিকের পাশের ড্রেনে দুই নবজাতকের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তাঁরা কোতোয়ালি থানায় এ ঘটনা জানান। পরে পুলিশ এসে বিকেল সোয়া চারটার দিকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
পুলিশ কর্মকর্তারা বলেন, স্থানীয় একাধিক ক্লিনিকের বিরুদ্ধে অবৈধ গর্ভপাত ঘটানোর অভিযোগ রয়েছে।