দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাষানটেক ও বাড্ডা থেকে গতকাল শনিবার দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে ভাষানটেকের বিআরপি পুনর্বাসন প্রজেক্টের কবরস্থানের পাশ থেকে একটি ও সকাল ১০টার দিকে বাড্ডার স্বাধীনতা সরণি খানকা শরিফসংলগ্ন ময়লার স্তূপ থেকে আরেকটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ভাষানটেক এসআই নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, কাপড়ে মোড়ানো নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
বাড্ডা থানার এসআই জয়ন্ত কুমার মণ্ডল বলেন, নবজাতকের বয়স আনুমানিক ৫-৬ ঘণ্টা হবে। মৃতদেহের মাথা গলা থেকে বিচ্ছিন্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।