প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল রোববার জাল টাকাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার গাবতলী এলাকার শিউলি আক্তার (৩০) ও নামা কালিয়াকৈর এলাকার সাথী আক্তার (২৭)। পুলিশ জানায়, উপজেলার পূর্ব মৌচাক এলাকায় একটি প্রসাধনীর দোকানে সন্ধ্যায় শিউলি ও সাথী কেনাকাটা শেষে দোকান মালিককে এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি দেখে দোকান মালিকের সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকাটি জাল বলে চিহ্নিত করেন। এ সময় তাঁদের কাছে এক হাজার টাকার আরও একটি জাল নোট পাওয়া যায়। পরে দুটি জাল নোটসহ তাঁদের আটক করা হয়। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।